আজ সোমবার (২৭শে নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার আগারগাঁওয়ের তালতলায় একটি নির্মাণাধীন ভবনে খালি ক্যামিক্যালের ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধ চার জন হলেন– রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), সরলাল দাস (৪৫) ও মোজাফ্ফর (২৬)।
উদ্ধারকারী শ্রমিক সর্দার শফিকুল ইসলাম বলেন, ‘তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ক্যামিক্যালের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়েছিল। শ্রমিকরা ওই ড্রামের মুখ কাটার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।’ তিনি বলেন, ‘ভবনটির বেজমেন্টের কাজ চলছিল। শ্রমিকরা ওই ভবনের পাশেই থাকতো।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।