অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

শাহরুখের জাওয়ান ৪ দিনে পৌঁছে গেল ৫০০ কোটিতে শাহ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত ৭ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’।  মুক্তির চতুর্থ দিনে দুটি রেকর্ড গড়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। এক- বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন; দুই- এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন, যা আর কোনও ভারতীয় তারকার নেই।

প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে রীতিমতো উৎসব চলছে। দর্শকের ঢল নেমেছে হলগুলোতে। যার ফলে আয় হচ্ছে বিস্ময়কর। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। তার দেওয়া তথ্য অনুসারে, প্রথম তিন দিনে শুধু হিন্দি ভার্সনেই ‘জাওয়ান’র কালেকশন যথাক্রমে ৬৫ কোটি ৫০ লাখ, ৪৬ কোটি ২৩ লাখ এবং ৬৮ কোটি ৭২ লাখ রুপি। যেটা যেকোনও হিন্দি সিনেমার ক্ষেত্রেই সর্বোচ্চ।

এদিকে জানা গেছে, চতুর্থ দিন (১০ই সেপ্টেম্বর) ভারতজুড়ে তিনটি ভাষায় ‘জাওয়ান’ কালেকশন করেছে ৮১ কোটি রুপি। চার দিন শেষে শুধু ভারতেই এর টিকিট বিক্রির পরিমাণ ২৮৭ কোটি ৬ লাখ রুপি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুসারে, চার দিনেই বিশ্বব্যাপী কালেকশনে ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে ‘জাওয়ান’। তার ভাষ্য, “আন্তর্জাতিক বাজারে বিশ্বের সব সিনেমার মধ্যে ‘জাওয়ান’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর উত্তর আমেরিকার বাইরে এর অবস্থান এক নম্বর।”

উল্লেখ্য, তামিল নির্মাতা অ্যাটলি কুমার নির্মাণ করেছেন ‘জাওয়ান’। ৩০০ কোটি রুপির এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।