অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

আবার প্রতিপক্ষের জালে বায়ার্নের ২৭ গোল!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কয়েক সপ্তাহ পর আবার ফুটবল পায়ে মাঠে নামলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। মাঠের বাইরে থাকলেও তাদের ধার এতটুকু কমেনি। নির্দয়ভাবে তারা উড়িয়ে দিলো নবম স্তরের ক্লাব রোটাখ-ইগার্নকে। ম্যাচের আগে তাদের খেলোয়াড়রা বায়ার্নের খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশন করেছিল হাসিমুখে। ম্যাচ শেষে সেই হাসি উধাও।

অস্ট্রিয়ান সীমান্তের কাছে টেগার্নসিতে বায়ার্ন ক্যাম্প করেছে। প্রাক মৌসুমে এশিয়া সফরের আগে তারা একটি অনুশীলন ম্যাচ খেললো রোটাখ-ইগার্নের সঙ্গে। তাদের জালে বল ঢুকেছে গুনে গুনে ২৭ বার।

গত মৌসুমে শেষ মুহূর্তে গোল করে বায়ার্নকে বুন্দেসলিগা শিরোপা জেতানো জামাল মুসিয়ালা তৃতীয় মিনিটে গোল করেন। হাফটাইমের আগেই স্কোর ১৮-০। কোচ থমাস টুখেল পুরো লাইন আপ পাল্টে ফেলেন দ্বিতীয়ার্ধে। তাতেও হয়েছে একপেশে ম্যাচ।

মুসিয়ালা, মার্সেল স্যাবিটাইজার ও মাথিস টেল পাঁচটি করে গোল করেছেন। সার্জ গিন্যাব্রি হ্যাটট্রিক করেন। স্কোরশিটে নাম লেখেন ১৩ জন খেলোয়াড়।

প্রাক মৌসুমে রোটাখ-ইগার্নের সঙ্গে খেলা বায়ার্নের জন্য একটা ঐতিহ্য। ২০১৯ সালে ২৩-০ গোলে জিতেছিল তারা। তার আগের বছরও ২০ গোল দেয় বায়ার্ন, অবশ্য দুটি গোল শোধ দেয় নবম স্তরের ক্লাবটি।

১৮ই আগস্ট ভার্দার ব্রেমেনের সঙ্গে বুন্দেসলিগায় নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন। তার আগে ১২ আগস্ট জার্মান সুপারকাপে তারা খেলবে আরবি লাইপজিগের সঙ্গে। আর এশিয়া সফরে তাদের হাই প্রোফাইল ম্যাচ ম্যানসিটি ও লিভারপুলের বিপক্ষে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।