অর্থ লিপি

২৮ জুন ২০২৬ রবিবার ১৪ আষাঢ় ১৪৩৩

চূড়ান্ত দ্বিতীয় রাউন্ডের সব দল, দেখে নিন সময়সূচী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিফা ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ৪৮ দল নিয়ে শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। নতুন ফরম্যাটে নকআউট পর্বে উঠেছে ৩২ দল। 

রাউন্ড অব থার্টি টুতে ১৬টি ম্যাচ হবে। আজ রবিবার (২৮ জুন) রাতেই সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নকআউট পর্বের খেলা।

১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মোট ২৪টি এবং তিনে থাকা ১২ দলের মধ্যে থেকে সেরা আট দল নিয়ে হচ্ছে শেষ ৩২। এখান থেকে ১৬টি দল খেলবে পরের রাউন্ড, আর বিদায় নেবে ১৬টি। এর মধ্যে রাউন্ড অব থার্টি টু এর লাইনআপ চূড়ান্ত হয়েছে।

রাউন্ড অব থার্টি সময়সূচী

কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা
২৯ জুন, রাত ১টা

ব্রাজিল বনাম জাপান
২৯ জুন, রাত ১১টা

জার্মানি বনাম প্যারাগুয়ে
৩০ জুন, রাত ২.৩০টা

নেদারল্যান্ডস বনাম মরক্কো
৩০ জুন, সকাল ৭টা

আইভরি কোস্ট বনাম নরওয়ে
৩০ জুন, রাত ১১টা

ফ্রান্স বনাম সুইডেন
১ জুলাই, ভোর ৩টা

মেক্সিকো বনাম ইকুয়েডর
১ জুলাই, সকাল ৭টা

ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
১ জুলাই, রাত ১০টা

বেলজিয়াম বনাম সেনেগাল
২ জুলাই, রাত ২টা

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
২ জুলাই, ভোর ৬টা

স্পেন বনাম অস্ট্রিয়া
৩ জুলাই, রাত ১টা

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
৩ জুলাই, ভোর ৫টা

সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
৩ জুলাই, সকাল ৯টা

অস্ট্রেলিয়া বনাম মিশর
৪ জুলাই, রাত ১২টা

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
৪ জুলাই, ভোর ৪টা

কলম্বিয়া বনাম ঘানা
৪ জুলাই, সকাল সাড়ে ৭টা

এখান থেকে ১৬টি দল বিদায় নেবে। আর ১৬টি দল রাউন্ড অব সিক্সটিনে খেলবে। এই পর্বের ম্যাচগুলো থেকে অতিরিক্ত সময় ও টাইব্রেকার যুক্ত হবে। নির্ধারিত ৯০ মিনিট খেলায় যদি ড্র থাকে, তাহলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। সেখানেও ফলাফল বের না হলে টাইব্রেকারে গড়াবে ম্যাচ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।