আজ রোববার (১০ই মার্চ) রাজধানীর খামারবাড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আবদুর রহমান বলেন, বাংলাদেশে ভাত ও মাছের অভাবে কেউ কষ্ট পাবে না ।
মন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ ডিম বিক্রি করছে সরকার। সুলভ মূল্যে মাছ মাংস বিক্রির ইতিবাচক প্রভাব বাজারে পড়বে।
এ সময় বাংলাদেশে ভাত ও মাছের অভাবে কেউ কষ্ট পাবে না বলে জানান আবদুর রহমান। তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন একেকটি ভ্যানে ১০০ কেজি গরুর মাংস, ৫০ কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, ১০ কেজি খাসি, ৪ হাজার ডিম ও ২০০ লিটার দুধ বিক্রি করা হবে।
আরও পড়ুন…
ঢাকায় যেসব স্থানে কম দামে পাওয়া যাবে গরুর মাংস
মন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে।
রমজান মাসে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে আবদুর রহমান বলেন, এই ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে। ঢাকা শহরের ৩০টি স্পটে পণ্যগুলো বিক্রি করা হবে। এটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আজ থেকে এই কার্যক্রম শুরু হয়ে এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
ঢাকার বাইরে এ ধরনের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ঢাকায় ৩০ জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও জায়গায় প্রসারিত করার চেষ্টা চলবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।