অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শেয়ার বিক্রির ঘোষণা এনআরবিসি ব্যাংক উদ্যোক্তার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা  সৈয়দ মুনসিফ আলীর হাতে ব্যাংকটির ৫৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ অক্টোবরের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন এ উদ্যোক্তা।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর ৬০.৪৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।