শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র (CROWNCEMNT) ষষ্ঠ ইউনিটের বাণিজ্যিক উৎপাদন চলতি জানুয়ারি মাসে শুরু হবে। গতকাল কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর কারখানায় অবস্থিত এ ইউনিটের উৎপাদন সক্ষমতা ৮ হাজার ২৮০ টন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউনিটটির উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যন্ত্রপাতি সরবরাহে বিঘ্ন ঘটায় সে সময় উৎপাদন শুরু করা যায়নি।

বর্তমানে এমআই সিমেন্ট ফ্যাক্টরির দৈনিক উৎপাদনক্ষমতা ১১ হাজার মেট্রিক টন। কোম্পানির ৬ষ্ঠ ইউনিটটি চালু হলে কোম্পানির দৈনিক উৎপাদনক্ষমতা বেড়ে ১৯ হাজার ২৮ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে কোম্পানিটির সিমেন্ট উৎপাদনক্ষমতা প্রায় ৭৫ শতাংশ বাড়বে।
বিএসইসি ছাড় দিল ইন্ট্রাকোর কনভার্টিবল বন্ডের
ওই বছর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুসারে, ৬ষ্ঠ ইউনিট স্থাপনে ব্যয় ধরা হয় ৭৭০ কোটি টাকা। আর এই ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ঘোষিত সময়ে ইউনিটটির নির্মাণ কাজ সম্পন্ন করা যায়নি। একই কারণে আলোচিত ইউনিটের নির্মাণ ব্যয়ও বৃদ্ধির পাওয়ার কথা। তবে বাস্তবে এই ইউনিট স্থাপনে বাড়তি অর্থ ব্যয় হয়েছে, নাকি ঘোষিত ব্যয়েই তা সম্পন্ন করা গেছে-তা জানা সম্ভব হয়নি।
ক্রাউন সিমেন্টের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০শে জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১শে অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
নগদ লভ্যাংশের নিয়ম কানুন, লভ্যাংশ না পেলে করণীয়
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৮৬ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। এর মধ্যে ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালক, ১৭ দশমিক ৭৭ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৫ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।