অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

ডি মারিয়ার কর্নার থেকে সরাসরি গোল চ্যাম্পিয়ন্স লিগে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছিল বেনফিকার। তবে ইউরোপা লিগের আশা বেঁচে ছিল ভালো মতোই। তবে তার জন্য রেডবুল সালজবুর্গের বিপক্ষে জিততেই হতো তাদের। পর্তুগিজ ঈগলদের হয়ে এমন বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি গোল করলেন, এরপর গোল করালেন। দলকে জয় এনে দিয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ডি মারিয়ার করা গোলটি।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রেড বুল অ্যারেনা সালজবুর্গে স্বাগতিক সালজবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা। এদিন ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফা সিলভা। এই গোলটিও বানিয়ে দেন ডি মারিয়া। ৫৭ মিনিটে সালজবুর্গের পক্ষে একটি গোল শোধ করেন লুকা সুচিচ।

এদিন ম্যাচের ফলকে ছাপিয়ে গেছে ডি মারিয়ার করা গোলটি। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে বিরল ‘অলিম্পিকো’ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অলিম্পিকো গোল বলতে বোঝায় সরাসরি কর্নার থেকে গোল করা।

৩২ মিনিটে বেনফিকার একটি সংঘবদ্ধ আক্রমণ কর্নারের বিনিময়ে রক্ষা পায় সালজবুর্গ। ডান প্রান্তে পাওয়া সেই কর্নার বাঁ পায়ে নেন ডি মারিয়া। ডি মারিয়ার নেওয়া শটে বল বাতাসে ভাসতে ভাসতে বেশ  বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। বলের লাইন মিস করা সালজবুর্গের গোলরক্ষক গোল খেয়ে বোকা বনে যান। তার অসহায় চেহারাই বলছিল  কতটা অবাক হয়ে গেছেন তিনি। ডি মারিয়ার গোল দেখতে এখানে ক্লিক করুন

এদিকে গোল করে অবাক বনে গিয়েছিলেন ডি মারিয়াও। সেটা তার উদযাপন দেখেই বোঝা যাচ্ছিল।

গোল ও আসিস্ট করে এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ডি মারিয়াই। এমন একটি গোলের পর অবশ্য সবটুকু আলো তার দিকেই। ৩৫ বছর বয়সী ডি মারিয়ার গোলটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।