অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার (৪ঠা অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে তারা সড়ক অবরোধ করেন।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এই অবরোধ করেন। এতে ওই এলাকার সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুকুল আলম। তিনি বলেন, শ্রমিকরা কয়েক মিনিট সড়কে অবস্থান করেছিলেন। এখন সড়কে নেই। বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার ওসি মোঃ মহসিন জানান, শ্রমিকরা এখন তাদের গার্মেন্টসের সামনে অবস্থান করছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছি। শ্রমিকদের দাবি কারখানা স্থানান্তরের আগে তাদের যেন তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। দাবি না মানায় তারা সকাল থেকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করেন।

এদিকে শ্রমিকরা সড়ক অবরোধের কারণে সকাল থেকে শেওড়াপাড়া দিয়ে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।