অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

রাজস্ব ভবন অবরুদ্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআরে) ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

একাধিক কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে রাজস্ব ভবনের দুই গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছেন। সেবাপ্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না।

চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তারা। আজও রাজস্ব ভবনে সমবেত ও কলমবিরতি কর্মসূচি করছেন তারা।

কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।