তানজীর তুহিনের ‘শিরোনামহীন’ থেকে বেরিয়ে গেছেন এটা বেশ পুরানো খবর। তানজীর তুহিন নতুন ব্যান্ড দল বানিয়েছেন “আভাস” এটাও পুরানো খবর।
“আভাস” নিয়ে তানজীর তুহিনের কার্যক্রম সম্পর্কে প্রায় সবাই জানেন, যারা রক গান ভালোবাসেন। তাও পাঁচ বছর হয়ে গেলো, তিনি ছুটছেন ‘আভাস’ নিয়ে। নতুন খবর ঠিক এই সময়ে তুহিন ও তার সতীর্থরা হাজির হলেন অদ্ভুত এক ‘ক্যামেরা’ নিয়ে। যেটি দিয়ে ছবি তোলা যায় না, তবে শোনা ও দেখা যায়! এবং গানটি শুনে ভাবনায় ডুবে যাওয়া যায়।
১০ই জুলাই ‘ক্যামেরা’ নামের গানটি প্রকাশ হয়েছে ব্যান্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
Avash | Camera | Official Video
কণ্ঠের পাশাপাশি ‘ক্যামেরা’র কথাগুলো লিখেছেন তানজীর তুহিন। বকিটুকু গুছিয়েছেন ব্যান্ডের অন্য সদস্যরা। গানটির ভিজ্যুয়াল সম্পাদনা করেছেন নকিবুল ইসলাম, ভিজ্যুয়াল কনটেন্ট ডিজাইন করেছেন তানজীর তুহিন এবং তত্বাবধানে ছিলেন রাজু শেখ।

গানটি প্রসঙ্গে তানজীর বলেন, ‘আমরা সবাই এখন সমস্যার কথা বলছি, কিন্তু সমাধানের পথ কেউ দিতে পারছি না। পালানোর পথ খুঁজছি কিন্তু পাচ্ছি না- নিজেরাই নিজেদের পথ আটকে রাখছি। সবাই একরকম সেফ সাইডে চলে গেছি। আমাদের সবার হাতে ক্যামেরা। আমরাই এখন পরিচালক, নায়ক, নায়িকা, পারফর্মার- কিন্তু দর্শক নেই। সাধারণ বলে এখন আর কেউ নেই, সবাই অসাধারণ হয়ে উঠছি। এতে আসলে লাভ হচ্ছে না। আমাদের নতুন গানে এই ব্যাপারগুলো উঠে এসেছে।’
২০১৮ সালে প্রকাশ পায় ‘আভাস’ ব্যান্ডের প্রথম গান ‘মানুষ ১’। এরপর নিয়মিত বিরতিতে আসে ‘আভাস’, ‘বাস্তব’ ও ‘অনাথ’। ব্যান্ডের সদস্যরা হলেন- তানজীর তুহিন (ভোকাল), রাজু শেখ (বেজ), রিঙ্কু ইমাম (ড্রামস), আরাফাত শাওন (কি-বোর্ড), নাঈম মোরশেদ ও অন্তু দাশ (গিটার)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।