দেশে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আকরাম-আল-হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিনুর রহমানের চুক্তি বাতিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আকরাম-আল-হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিনুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপনে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে অপসারণ করা হয়।
প্রজ্ঞপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আকরাম-আল-হোসেনের পুনর্নিয়োগের মেয়াদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগ দেয়ার আগে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রদান করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিনুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।