শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (FIRSTBANK) ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তথ্য ডিএসই সূত্রে জানা গেছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে । এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
নিয়মানুযায়ী, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়ম অনুযায়ী, ব্যাংকটি আবেদন করলে বিএসইসি তাতে অনুমোদন দেয়।