অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

মসজিদ থেকে ফেরার পথে রাস্তায় মুসল্লির গায়ে আগুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাজ্যের বার্মিংহামে একটি মসজিদ থেকে নিজের বাড়ি ফেরার পথে এক মুসল্লির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, হামলাটি হয়েছে সোমবার (২২ মার্চ) গ্রিনিচ মান সময় ১৯টায় এজবাস্টনের ব্রিক্সহাম রোডে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, হামলার শিকার মুসল্লি ডুডলি রোডের একটি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে এবং সংক্ষিপ্ত আলাপ করে। পরে ওই ব্যক্তি তার গায়ে একটি অজ্ঞাত বস্তু ছিটিয়ে জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়।

হামলার মোটিভ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেছে পুলিশ। আহত ব্যক্তিকে মুখে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটিও খতিয়ে দেখা হবে। ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয় কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলতে এবং আশ্বস্ত করতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা জেমস স্পেন্সার বলেন, আমাদের কর্মকর্তারা রাত থেকে কাজ করে যাচ্ছেন। তারা কী ঘটেছে এবং কে দায়ী তা নির্ধারণের চেষ্টা করছেন। দায়ী ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আমরা খুঁজে বের করব। কমিউনিটির প্রতি আহ্বান জানাচ্ছি জল্পনা এড়াতে আমাদের কাজে সহযোগিতার জন্য।

এক যৌথ বিবৃতিতে সিটি কাউন্সিলের নেতা ইয়ান ওয়ার্ড, কমিউনিটির নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাবিনেট সদস্য জন কটন এবং দুই ওয়ার্ড কাউন্সিলর এই হামলাকে ‘ভয়ঙ্কর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।