এনজিওর কিস্তির টাকা দেওয়াকে কেন্দ্র করে বাবা আজিবার মন্ডলের ধারালো অস্ত্রের কোপে মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ শে আগস্ট) রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বোনের ছেলে হুসাইন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় সমিতির লোনের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে রাত ১ টার দিকে বাবা তার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে বাড়ির একটি গর্তের মধ্যে ফেলে রাখা হয় মর্জিনা খাতুনকে।
মর্জিনার চিৎকারে মেয়ে রেকসোনা ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আজিবার। পরে আমরা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত অবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া রেকসোনার দুই হাতে অস্ত্রের আঘাতে জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। তবে সে আশংকামুক্ত।
দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। দ্রুত তাকে আটক করা সম্ভব হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।