বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে আজ। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা চলবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বলে সরকারের পক্ষে জানানো হয়েছে।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন মার্কিন শুল্ক আরোপ করে ১৪টি দেশের নেতাদের চিঠি পাঠানোর পর আলোচনায় অংশ নিতে যাওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ।
ওয়াশিংটনে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় বসেই ভার্চুয়ালি যুক্ত হবেন আলোচনায়। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ অন্য কর্মকর্তারাও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের ব্যাপারে অর্থ উপদেষ্টা সোমবার জানান, আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠক থেকে ভালো ফল পাওয়ার আশা তাদের।
গতকাল বাংলাদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে যে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।