বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে। শুনানি বাতিলের দাবিতে হট্টগোল করেছে অংশীজনরা।
নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের বিল অর্ধেক করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।
সেই প্রস্তাবের উপর আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি।
তবে এর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে অংশীজনরা বলেন, দাবি না মানলে এ আবেদন রূপ নিতে পারে আন্দোলনে।
এদিকে শুনানি বাতিলের দাবিতে একই ভবনের নিচে মানববন্ধন করছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপকে প্রহসন দাবি করে শুনানি বয়কট করেন তারা।
এই সময়, অন্তর্বর্তী সরকারের গণশুনানি গ্যাসের দাম বৃদ্ধির নয় বরং গ্যাসের চুরির বিরুদ্ধে হওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যাবের সদস্যরা। একই সঙ্গে, অনিয়ন্ত্রিতভাবে গ্যাসের দাম বৃদ্ধি করতে থাকলে, সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারি দেন তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।