যুক্তরাষ্ট্রে আরও একটি ধস নেমেছে। এবার ধসে পড়েছে হার্টল্যান্ড ট্রাই-স্টেট ব্যাংক অব এলখার্ট, কানসাস। তবে ইতোমধ্যে হার্টল্যান্ড ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন বা এফডিআইসি। এ নিয়ে চলতি বছরের সাতমাসেই চারটি ব্যাংক ধসে পড়ার ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে।
আগের ধসগুলোর মতোই সপ্তাহের শেষ দিন ধসে পড়লো যুক্তরাষ্ট্রের হার্টল্যান্ড ট্রাই-স্টেট ব্যাংক অব এলখার্ট, কানসাস। হার্টল্যান্ড ব্যাংকের ধসে যাওয়া সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন।
এফডিআইসি হার্টল্যান্ড ব্যাংকের সব আমানতের দায়িত্ব গ্রহণ করে গ্রাহকদের সুরক্ষা দিতে সম্মত হয়েছে। সেইসাথে ড্রিম ফার্স্ট ব্যাংক অব সিরাকিউজের সঙ্গেও চুক্তি করেছে। হার্টল্যান্ড ব্যাংককে কিনে নেবে ফার্স্ট ব্যাংক। সোমবারই এই হার্টল্যান্ড ব্যাংকের চারটি শাখা ড্রিম ফার্স্ট ব্যাংকের শাখা হিসেবে আবার খুলবে।
ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন বলেছে, হার্টল্যান্ড ব্যাংকের গ্রাহকরা সোমবার থেকেই চেক বা এটিএম কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন। কারণ তারা স্বয়ংক্রিয়ভাবে ড্রিম ফার্স্ট ব্যাংকের গ্রাহক হয়ে যাবেন। হার্টল্যান্ড ব্যাংকের মোট সম্পদ ১৩৯ বিলিয়ন ডলার, আমানত আছে ১৩০ বিলিয়ন।
এসবের দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে ড্রিম ফার্স্ট হার্টল্যান্ড ব্যাংকের সব ব্যর্থ সম্পদেরও দায় নেবে। এছাড়া, ঋণগ্রহীতাদের গায়ে আঁচড় লাগবে না বলছে এফডিআইসি।
মার্চ থেকে যুক্তরাষ্ট্রে একে একে ধসে পড়ে সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক ও ফার্স্ট রিপাবলিক ব্যাংক। সবশেষ হার্টল্যান্ড ব্যাংকের ধস মার্কিন অর্থনীতির হৃৎপিণ্ড অর্থাৎ আর্থিক খাতের দুর্বলতা আরও স্পষ্ট করেছে। অবশ্য ইতিমধ্যেই মার্কিনী আইনপ্রণেতারা গ্রাহকদের সুরক্ষা ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিতে নতুন আইন নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।