দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেড (LINDEBD) আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ) স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশের জন্যে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ) স্পট মার্কেটে লেনদেন শুরু হয়ে , চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগামি ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, অর্থাৎ শেয়ার প্রতি শেয়ার হোল্ডাররা ৪১০ টাকা করে পাবেন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশের জন্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর ২০২৪, ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে কেবল তারাই ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাবেন।