ইদানিং শেয়ার বাজার ঘুরছে চড়কির মতো, বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে! এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষনেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। এক কথায় মানুষজন দারুন উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।
মুহুর্তের মধ্যে শেয়ারের এমন উদ্ভট আচরণ দেখে বিনিয়োগকারীগন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পরছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজার তালিকাতে।
কিছু শেয়ার সংখায় অনেক শেয়ার নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ফ্লোরে চলে যাচ্ছে। গত ১ মাসে বেশ কয়েকটি শেয়ার ফ্লোর প্রাইজ ভেঙে বড় লেনদেন হয়ে আবার ফ্লোর প্রাইজে চলে এসেছে যার ফলে নতুন করে আবার বেশ কিছু নতুন টাকা আটকে গিয়েছে ফ্লোরে।
আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের উঠা-নামা মধ্য থাকলেও দিনশেষে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়েই আজকের লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮ টির,দাম কমেছে ৬৭ টির এবং ১৭১ শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে ৫৭২.২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৭৬.০৭ কোটি টাকার।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৩.৭১ পয়েন্টে। অন্য সূচকগুলো ও ইতিবাচক ধারাতে শেষ হয়েছে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে। আজ সিএসইতে ৯.৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১৯.৮৪ কোটি টাকার।

বাজারের সাথে তাল মিলাতে হিমসিম খাচ্ছে বিনিয়োগকারীরা
বাজারের লেনদেন বাড়লেও কোন লাভ হচ্ছেনা বহু বিনিয়োগকারীদের। চিন্তায় তারা দিশেহারা হয়ে পরেছেন। বাজার নিয়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ২টি হাউজের অফিসে কিছু বিনিয়োগকারী ও অফিসারদের কাছে বাজার নিয়ে জানতে চাইলে, দিশেহারা হয়ে পরা কয়েকজন বিনিয়োগকারীকে আফসোস করে বলতে শোনা গেল- এভাবে যদি বাজার চলে তাহলে শেয়ার বাজারে ব্যবসা করলে মনে হয় ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এ কথা শুনে, রিপোর্টারের সাথে থাকা ঢাকা শেয়ার বাজার ডটকমের সম্পাদক উক্ত বিনিয়োগকারীদেরকে ডেট্রেডিং না করে, ভালো মৌলভিত্তি শেয়ারে বিনিয়োগ করতে উৎসাহ দিয়েছেন। তাদেরকে দেখে শুনে বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করার চেষ্টা করেন।