অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আগামি মাসেই বাড়ছে গ্যাসের দামও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) গ্যাসের দাম বাড়ানোর এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রমজানের আগে বিদ্যুতের পাশাপাশি বাড়ছে গ্যাসের দামও। প্রতি ইউনিটে বাড়ানো হবে ৭৫ পয়সা। তবে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না।

প্রতিমন্ত্রী জানান, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না। শিল্প কারখানা পর্যায়েও গ্যাসের দাম বাড়ানো হবে না। গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। ইউনিটে ৭৫ পয়সা বাড়ানো হবে। এ দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে।

তাছাড়া তেলের ক্ষেত্রে আমরা গতিশীল দাম সমন্বয়ের দিকে যাওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এদিন বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তিনি বলেন, ‘আমরা এখন খুবই অল্প পরিমাণে বাড়াচ্ছি। কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা এবং সর্বোচ্চ ব্যবহারকারীদের জন্য প্রতি  ইউনিটে ৭০ পয়সা বাড়ানো হবে। আমাদের লাইফ লাইন গ্রাহক আছেন ১ কোটি ৪০ লাখ। যারা প্রতি ইউনিটে ৪ টাকা বিল দেন। যারা ওপরের দিকে আছেন তারা ৭ টাকা করে দেন। বিপরীতে আমাদের গড়ে উৎপাদন খরচ পড়ে ১২ টাকা। কাজেই সরকারকে একটি বড় অংশ ভর্তুকি দিতে হচ্ছে। আর এই ভর্তুকির পরিমাণ আরও বেড়েছে ডলারের দামের কারণে।’

আরও পড়ুন…

আমরা এখন খুবই অল্প পরিমাণে বিদ্যুৎতের দাম বাড়াচ্ছি : নসরুল হামিদ

তিনি আরও বলেন, সরকারের ভর্তুকি গত বছর থেকে লাফিয়ে বাড়ছে। তাই আমরা সময়মতো ধীরে ধীরে এটি সমন্বয় করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ৩ বছরে আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। তাই সহনীয় পর্যায়ে যেন বিদ্যুতের দাম সমন্বয় হয়, আমরা সেই ব্যবস্থাই নিয়েছি। আমরা অল্প অল্প করে দাম বাড়াচ্ছি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।