অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন সান্ড্রা বুলক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হলিউড তারকা সান্ড্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র‍্যান্ডেল মারা গেছেন। তিন বছর ধরে স্নায়ুর রোগ অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্করোসিসের (এএলএস) সঙ্গে লড়াই শেষে গত শনিবার মারা গেছেন র্যান্ডেল। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। খবর মার্কিন সাময়িকী পিপলের।

গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ব্রায়ান র্যান্ডেলের পরিবার। বিবৃতিতে বলা হয়, ‘এএলএসের সঙ্গে লড়াইটাকে ব্যক্তিগত পরিসরে রাখতে চেয়েছেন ব্রায়ান, তাঁর প্রতি সম্মান জানিয়ে তাঁর অনুরোধ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।’

ব্রায়ান র‍্যান্ডেললের চিকিৎসা ও শুশ্রূষায় যুক্ত থাকা চিকিৎসক ও সেবিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্রায়ানের পরিবার।

 

প্রায় আট বছর ধরে একে অপরের ছায়াসঙ্গী হয়ে ছিলেন সান্ড্রা বুলক ও ব্রায়ান র‍্যান্ডেল । ব্রায়ানের মৃত্যুতে দুজনের পথচলার ইতি ঘটল। ব্রায়ান র‍্যান্ডেল পেশায় একজন পেশাদার আলোকচিত্রী ছিলেন। টুকটাক মডেলিংও করেছেন।

২০১৫ সালের জানুয়ারিতে সান্ড্রা বুলকের ছেলে লুইসের জন্মদিনের পার্টির ছবি তুলতে যান ব্রায়ান র‍্যান্ডেল , সেখানেই দুজনের প্রথম সাক্ষাৎ। কয়েক মাসের মধ্যেই একে অপরের প্রেমে পড়েন। ২০১৫ সালে ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমায় একসঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁরা।

২০২১ সালের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে সান্ড্রা বুলক বলেন, ‘আমি আমার জীবনের প্রেম খুঁজে পেয়েছি।’

সান্ড্রা বুলক ও ব্রায়ান র‍্যান্ডেল —দুজনেরই আগের সংসারে সন্তান রয়েছে। দুজনের সন্তান নিয়েই একসঙ্গে দেখা গেছে তাঁদের।

২০১০ সালের জুনে স্বামী জেসি জেমসের সঙ্গে বিচ্ছেদ ঘটে সান্ড্রা বুলকের, তার পাঁচ বছর পর তাঁর জীবনে এসেছিলেন ব্রায়ান র‍্যান্ডেল । তবে তাঁরা বিয়ে করেননি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।