অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় প্রান্তিকে সাউথ বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক  খাতের সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের(SBACBANK) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৩ – জুন ২৩) ও (জানুয়ারি ২৩ – জুন২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

২৫ ই জুলাই ২০২৩ অনুষ্ঠিত ব্যাংকটির  পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৩ –জুন ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.১০ টাকা।

গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে  ১৩০ শতাংশ।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৩ – জুন ২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতিআয় হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৩২টাকা।

গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ২৮ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ৩.১৮ টাকা, যা আগের বছরে ঋণাত্নক ছিল  (১.১৩)  টাকা,

এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৩.২৫ টাকা, যা আগের বছরে ছিল১২.৮০  টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।