অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

চ্যাটজিপিটির থেকে নেয়া ভাষণ পার্লামেন্টে পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে একটি ভাষণ দিয়েছেন। পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগে ঐতিহ্য মেনে তিনি এই ভাষণ দেন। তবে অবাক করা বিষয় হলো, মিতে ফ্রেডিরিকসেনের এই ভাষণের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা হয়েছে।

ভাষণ দেওয়ার একপর্যায়ে মিতে ফ্রেডিরিকসেন বলেন, ‘আমি মাত্রই এখানে যেসব কথা বললাম, সেগুলো আমার কাছ থেকে আসেনি। এমনকি অন্য কোনো মানুষেরও মস্তিষ্কপ্রসূত নয়।’ চ্যাটজিপিটির লেখা বক্তব্য পড়তে গিয়ে মিতে ফ্রেডিরিকসেন আরও বলেন, এটা যা করতে পারে, সেটা একই সঙ্গে আকর্ষনীয় ও ভয়ংকর।

চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা)। একটি চ্যাটবট। ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। সহজাত ভাষা ইনপুট দিলে সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি ও সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

চ্যাটজিপিটি এখন সর্বত্র। গত ডিসেম্বরে চালুর মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যায় এই প্রযুক্তি। বিশ্বের প্রায় সব গণমাধ্যমে এখন প্রতিদিন এ-সংক্রান্ত কোনো না কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এ নিয়ে বিস্তর আলোচনা।

অনেকেই মনে করছেন, চ্যাটজিপিটি বিশ্বকে আমূল বদলে দেবে। কারও কারও ধারণা, নতুন এই প্রযুক্তিসেবার কারণে বেকার হয়ে যাবেন লাখ লাখ মানুষ।

সূত্র: এএফপি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।