শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (BATBC) তাদের কারখানায় নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএটিবিসির ঢাকা ও সাভার কারখানায় ২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে লেজার জেট প্রিন্টার স্থাপন করা হবে। এই দুই কোম্পানির ৩৬টি এসএমডি প্যাকিং লাইনে এসব প্রিন্টার স্থাপন করা হবে। আরও বলা হয়েছে, প্রিন্টারের দাম পড়বে ১৪ কোটি ৫৫ লাখ টাকা। সেই সঙ্গে প্রিন্টার স্থাপনে ব্যয় হবে ১০ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৯০ লাখ টাকা।
বিএটিবিসি নিজেদের কারখানায় উৎপাদনপ্রক্রিয়া আরও দক্ষ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে তারা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে চায়। নতুন লেজার প্রিন্টার স্থাপন করা হলে বিএটির উৎপাদিত সিগারেটের প্যাকেটের মান আরও উন্নত হবে। একই সঙ্গে তা কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ব্রিটিশ–আমেআরিকান টোব্যাকো বা বিএটি বাংলাদেশ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫০ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। যার রেকর্ড তারিখ আগামীকাল ২৬ ফেব্রুয়ারি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।