আজ মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা নারী এশিয়া কাপের ফাইনালে। ডাম্বুলায় ম্যাচটি শুরু বিকেল সাড়ে ৩টায়। এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত–শ্রীলংকা।
আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।
নারীদের এশিয়া কাপে বরাবরই ভারতের একচ্ছত্র আধিপত্য। আগের আট আসরের সাতবারই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। কেবলমাত্র একবার ২০১৮ সালে বাংলাদেশের কাছে শিরোপা খুঁইয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কা পাঁচবার ফাইনাল খেলে শিরোপা ছুঁতে পারেনি একবারও। চলমান আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উড়ন্ত ভারত। আর পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা মঞ্চে পা রেখেছে লঙ্কানরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।