মশিউর সিকিউরিটিজ লিমিটেডের যাচাইকৃত দাবির বিপরীতে বিনিয়োগকারীদের মধ্যে ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে চেক বিতরণ শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা থেকে মশিউর সিকিউরিটিজের সম্মানিত দাবিদারদের মধ্যে চেক বিতরণ শুরু হবে। চেক সংগ্রহের তারিখ, সময়, স্থান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট দাবিদারদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ডিএসই জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবিদারদের চেক সংগ্রহ করতে হবে। কোনো দাবিদার নির্ধারিত তারিখে চেক সংগ্রহ করতে না পারলে পরবর্তী চেক সংগ্রহের তারিখ ও সময় পরবর্তী এসএমএসের মাধ্যমে জানানো হবে।
চেক সংগ্রহ এবং প্রয়োজনীয় ফরম ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ডিএসইর ওয়েবসাইটের ডাউনলোডস বিভাগে প্রকাশিত সংশ্লিষ্ট তথ্য দেখার জন্য দাবিদারদের অনুরোধ করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে যাচাইকৃত দাবির বিপরীতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আইপিএফ থেকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।