শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র (SQURPHARMA) তিন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
কোম্পানিটির তিন পরিচালক তপন চৌধুরী, সামুয়েল এস চৌধুরী এবং রত্না পাত্র প্রত্যেকে ১০ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এই তিন জন পরিচালক।
কোম্পানিটি গত অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।কোম্পানিটি বর্তমানে ফ্লোর প্রাইজের কিছুটা উপরে লেনদেন হচ্ছে।
উল্লেখ্য, ৩ জন পরিচালক এই নিয়ে মোট প্রায় ৬৩ কোটি টাকার শেয়ার ক্রয় করলো কোম্পানিটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।