লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তার সঙ্গে একই ক্লাবে খেলতে মরিয়া হয়ে উঠেছেন লুইস সুয়ারেজ। কিন্তু উরুগুয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায় না তার বর্তমান ক্লাব গ্রেমিও। তবুও তিনি মেসির সঙ্গে এক সাথে অবসর নেওয়ার স্বপ্ন দেখেন।
মায়ামি মেসিকে নেওয়ার পর থেকে আমেরিকান ফুটবলে ঢেউ উঠেছে। সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটস ও জর্দি আলবাকে চুক্তি করেছে ক্লাবটি। আরেক তারকা সুয়ারেজকেও নেওয়ার আগ্রহ দেখায় তারা। কিন্তু গ্রেমিও মায়ামির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
তবু আশা হারাচ্ছেন না সুয়ারেজ। উরুগুয়ান টিভি শো পুন্তো পেনালকে বলেছেন, ‘মেসি ও আমি একসঙ্গে অবসরের স্বপ্ন দেখি। বার্সেলোনায় থাকার সময় আমরা সবসময় এই পরিকল্পনা করেছিলাম। এক বছর পরই আমি অ্যাটলেটিকোতে গেলাম এবং সে চলে গেলো পিএসজিতে। আমরা এই স্বপ্ন দেখতাম এবং বলতাম যে বার্সেলোনার পর আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারি। কিন্তু ওই সময় কিছু হয়নি। এখন সে ওখানে গিয়েছে এবং আপনারা দেখবেন, সে খুশি এবং আমরা আশাবাদী কোনও একটা সময় ওই সম্ভাবনার বাস্তবায়ন হবে।’
বর্তমান শারীরিক সমস্যার কারণে সুয়ারেজকে দীর্ঘদিন ফুটবলে দেখা নিয়ে শঙ্কা রয়েছে। তাতে করে হয়তো মেসির সঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে। তবে চার ট্রেবল চ্যাম্পিয়নকে শেষবার একসঙ্গে দেখার ভালো সুযোগ এখনও আছে ভক্তদের সামনে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।