অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

নতুন নোট ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় শিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে চলতি জুন মাস থেকেই বাজারে এসেছে নতুন নোট। নতুন নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন। এমনি অনেকের আগ্রহ এত বেশি ছিল, খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন নোটগুলো।

তবে নতুন নোট ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক হাজার টাকা নোট হাতে এক ব্যক্তি বলছেন কোনো দোকানদার নতুন টাকা নিচ্ছেন না। অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিনটি টাকা নিচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কেনো বুথগুলো গ্রহণ করছে না সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি ভিডিওর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।