অর্থ লিপি

৮ জুন ২০২৬ সোমবার ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে মন্ত্রণালয় পরিদর্শন শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গুঞ্জন শোনা যায়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি সবাইকে দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারিদের কাজের গতি বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের পর আগামী ১৪ই ফেব্রুয়ারি তিনি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।