অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

মেসি গোল করেনি, জেতেনি ইন্টাম মায়ামিও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবশেষে যুক্তরাষ্ট্রে লিওনেল মেসিকে কেউ আটকে রাখতে পারল! ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম গোল করতে পারেননি মেসি, পারেননি গোল করাতেও, যা যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লেখানোর পর ১০ ম্যাচে এই প্রথম।

গোল না দেয়া মেসির দিনে জয় পায়নি ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। মেসি আসার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল দলটি।

১১ দিন আগে লিগস কাপের ফাইনালে এই ন্যাশভিলের বিপক্ষেই খেলেছিল ইন্টার মায়ামি। সেদিন নব্বই মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জিতেছিলেন মেসিরা। আজ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে সেই ট্রফি মায়ামি দর্শকদের সামনে প্রদর্শনও করা হয়।

ম্যাচে দুটি ফ্রি কিক নিয়েছেন মেসি। ৬০ মিনিটে নেওয়া শট আটকে দেন ন্যাশভিল গোলকিপার, আর ৮২ মিনিটের ফ্রি কিক বাধা পায় ডিফেন্ডারদের তৈরি করা দেয়ালে। আর্জেন্টাইন অধিনায়ক সুযোগ তৈরি করেছিলেন দুটি গোলেরও।

 

৪৪তম মিনিটে বক্সের ভেতরে মেসির বাড়ানো বল ভালো জায়গায় পেয়েছিলেন রবার্ট টেলর। তাড়াহুড়ো করে নেওয়া তাঁর বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর আগে ৩৪তম মিনিটেও মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বলে সুযোগ কাজে লাগাতে পারেননি টেলর।

ম্যাচে সব মিলিয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের তুলনায় শটও নিয়েছে ৬টি বেশি (মোট ১৩টি)। তবে দরকারি গোলটিই পায়নি মায়ামি। গোলশূন্য সমতার ম্যাচটি ইন্টার মায়ামির প্লে-অফ ওঠার স্বপ্নে বড় ধাক্কা। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে মায়ামি। প্লে-অফের পজিশন নয় নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট ২৬ ম্যাচে ৩২।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।