পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেডের (ISNLTD) পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ৩১ অক্টোবর ২০২৩, বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি আজ ৩০শে অক্টোবর বিকাল ৪ টায় পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল।
আলোচিত সভায় ৩০ জুন ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।