অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের রেকর্ড পরিমাণ লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার , সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।আজ বেড়েছে ১৮৮ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ  ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮ টি কোম্পানির, বিপরীতে ১৩৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৪১ টি কোম্পানির মোট ৩৭২.৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, আজ ,ব্লক মার্কেটে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। ব্যাংকটির ৩৩৫.০৭ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। এপেক্স স্পিন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ডমিনেজ স্টিল তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ার সংখ্যার দিক দিয়েও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের, আজ ব্যাংকটির ৪ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৬২২ টি শেয়ার লেনদেন হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।