অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী সোমবার গ্রামীণ ফোনের লভ্যাংশ ঘোষণা ,থাকবে কি কোন চমক !

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের (GP) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার সময়সূচী নির্ধারণ করেছে।আগামী সোমবার , ৫ ফেব্রুয়ারি ,২০২৪ বিকাল ৩  টায় পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিতহবে।উক্ত সভাতে ৩১ ডিসেম্বর, ২০২৩ ,সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি বিবেচনা করার জন্য বৈঠক করবে। উক্ত সভায় কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য টেলিযোগাযোগ খাতের বহুজাতিক এই কোম্পানিটি দীর্ঘমেয়াদে   ‘AAA’ এবং স্বল্প মেয়াদে ‘ST-1’ ক্রেডিট রেটিং সম্পন্ন কোম্পানি, এবং  ১০.৬৭ (PE,) এত ভালো মুনাফা থাকা সত্তেও কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে কোন চাহিদা সৃষ্টি করতে পারেনি।কোম্পানিটি বহুদিন যাবৎ ফ্লোর প্রাইজে ২৮৬.৬০ টাকা দামে আটকে আছে।আরও আশ্চর্যের ব্যাপার শেয়ারটি বিগত কয়েকমাস ফ্লোর প্রাইজের /% কমে লেনদেন হয়েছে,বাজারে এখন ১২ টি কোম্পানির ফ্লোর দেয়া আছে তার মধ্যে গ্রামীণ ফোন ও তালিকাতে আছে

কোম্পানিটি প্রথমবারের মতো গত অর্থবছরে  শেয়ারধারীদের অন্তর্বর্তী কোনো লভ্যাংশ দিতে পারেনি। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটি প্রতিবছরই অর্ধবার্ষিক (ছয় মাস) ভিত্তিতে লভ্যাংশ প্রদান করেছে। ছাড়া বছর শেষেও লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।গত অর্থবছরেই কেবল ব্যতিক্রম ঘটেছে।

অবশ্য কোম্পানিটি জানিয়েছিল যে , আদালতের রায়ে টুজি লাইসেন্সের তরঙ্গ মাশুল, ভ্যাট আয়করবাবদ গত গত অর্থবছরের ছয় মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) হাজার ৭৬৯ কোটিটাকা পরিশোধ করতে হয়েছে। তাতে নগদ অর্থের চাপ তৈরি হওয়ায় গত অর্থবছরে তারা বিনিয়োগকারীদের কোনো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে পারেনি।

গ্রামীণ ফোন কোম্পানিটি ২০০৯ সালে  দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর বিনিয়োগকারীদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়ে আসছে। লভ্যাংশের হার ছিল সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত। সব লভ্যাংশই দিয়েছে নগদে। কিন্তু গত অর্থবছরেই আর্থিক সংকটের কারণে ব্যত্যয় ঘটেছে বলে জানায় কোম্পানিটি।

এখন দেখার বিষয় ৩য় প্রান্তিক তথা ৯ মাসে যেহেতু কোম্পানিটির ২০.১৫ টাকা মুনাফা ছিল , ৪ প্রান্তিক মিলে কত মুনাফা হয় এবং বিনিয়োগকারীদের কী পরিমান লভ্যাংশ ঘোষণা করে।ভালো লভ্যাংশ ঘোষণা আসলে হয়তোবা কোম্পানিটি ফ্লোর প্রাইজ ভেঙে লেনদেনে ফিরবে  ।

লভ্যাংশ  ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানির কোন চমক থাকবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ৫ ফেব্রুয়ারী বিকাল পর্যন্ত।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।