ইউক্রেনে শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কিয়েভ। তারা জানিয়েছে, বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা সৌদি আরবের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক রবিবার বলেন, ‘সৌদি আরবে শীর্ষ সম্মেলনটি হবে।’
তবে কখন বা কোন শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে তা বলেননি।
এই সম্মেলন নিয়ে প্রথম প্রতিবেদন করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলেছিল, সম্মেলনটি ৫ এবং ৬ আগস্ট জেদ্দা শহরে অনুষ্ঠিত হবে। প্রায় ৩০টি দেশ এতে অংশ নেবে।
জার্নাল বলছে, চলতি বছরের শেষের দিকে একটি শান্তি শীর্ষ সম্মেলনে হতে পারে বলে আশা করছেন ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তারা। তাদের বিশ্বাস এই সম্মেলন থেকেই বিশ্ব নেতারা যুদ্ধের অবসানে যৌথ নীতিতে সই করবেন ।
ইয়েরমাক টেলিগ্রামে লেখেন, ইউক্রেনের শান্তি আলোচনা নিয়ে আলোচনা হবে। এখানে ১০টি মৌলিক পয়েন্ট রয়েছে। এগুলোর বাস্তবায়ন কেবল ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করবে না, বরং বিশ্বে ভবিষ্যত সংঘাত মোকাবিলার পরিস্থিতিও তৈরি করবে।
এর আগে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, রুশ সেনা প্রত্যাহার, বন্দিমুক্তি, আগ্রাসনের জন্য দায়ীদের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন এবং ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টিসহ ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছিল কিয়েভ।
ইয়ারমাক বলেন, ‘ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে নেওয়া উচিত। কারণ যুদ্ধ আমাদের মাটিতেই সংঘটিত হচ্ছে।’
তার ভাষ্য, ১০টি পয়েন্ট নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা।
ইয়ারমাক বলেন, ‘সৌদি আরবে বৈঠকটি জুনের শেষের দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে উর্ধ্বতন কর্মকর্তাদের এক সমাবেশের আদলে হবে। প্রাথমিক বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, ভারত, তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকা।’
সৌদি আরব থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও এ নিয়ে মন্তব্য করেননি।
সূত্র: আল জাজিরা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।