অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি মন্তব্য করে বলেন, আমাদের ভুল-ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা শহীদদের সব সময় স্মরণে রাখবো। শুধু স্মরণে রাখা নয়, তাদের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলিত হয় সেটা আমাদের খেয়াল করতে হবে।
অর্থ সহায়তা ছাড়াও শহীদ পরিবারগুলোকে প্রকল্প থেকে দেয়া ঋণের বকেয়া কিস্তি মওকুফ করা হয়েছে এবং নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের বিভিন্ন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সভায় বলা হয়, এসডিএফ কর্তৃক প্রদত্ত অর্থে আহত পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও অর্থ সহায়তা দেয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।