দেশে চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৯শে এপ্রিল) বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।
আজ রবিবার (২৮শে এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ এবং ইদ, রোজার দীর্ঘ ছুটি শেষে আজ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। একদিন ক্লাসের পরই কয়েকটি জেলায় নতুন করে ছুটির ঘোষণা হলো।