অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামার ঘোষণা আজ দিতে পারেন রন ডিস্যান্টিস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আজ বুধবার ঘোষণা দিতে পারেন দেশটির রিপাবলিকান দলের নেতা রন ডিস্যান্টিস।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে নিজ দলের আরেক নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন। ট্রাম্প গত বছরের নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এ ঘোষণা দেন।

রন ডিস্যান্টিসের পরিকল্পনার ব্যাপারে অবহিত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে প্ল্যাটফর্মটিতে অনুষ্ঠেয় এক লাইভ অনুষ্ঠানে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ঘোষণা দিতে পারেন ফ্লোরিডার গভর্নর।

 

সূত্রের ভাষ্য, গতকাল মঙ্গলবার ইলন মাস্ক নিশ্চিত করেছেন যে তিনি রন ডিস্যান্টিসের সাক্ষাৎকার নেবেন। এ সাক্ষাৎকার অনুষ্ঠানে রন ডিস্যান্টিসের ঘোষণা দেওয়ার মতো একটা বিষয় আছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টায় টুইটারে লাইভ ‘প্রশ্ন-উত্তর’ অনুষ্ঠানটি হবে।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন–দৌড়ে রন ডিস্যান্টিস নামতে পারেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

সূত্র: এএফপি

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।