শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড (LIBRAINFU) লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটিআলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ।
কোম্পানিটি জানিয়েছে যে তারা ৩০ শে জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিনের সাহায্য ব্যাংক একাউন্টে নগদ বিতরণ সম্পন্ন করেছে এবং ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বিওতে পাঠিয়েছে ।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।