অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর ধানমন্ডির ২৭ নাম্বার এলাকায় নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৭ই অক্টোবর) টাওয়ারটির উদ্বোধনী ফলক উন্মোচন এবং টাওয়ারে স্থাপিত জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেটপ্লেস ই-জয়িতার কার্যালয় পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা নাচে-গানে প্রধানমন্ত্রী ও তার ছোট বোনকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী টাওয়ারের বিভিন্ন অংশ পরিদর্শন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাজমা মোবারেক এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, জয়িতা ব্র্যান্ডের অধীনে দেশের নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধাসহ জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।

জয়িতা টাওয়ারে দেশের নারী উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য, সাপ্লাই চেইন এবং সেবা বাজারজাত করার সুবিধা রয়েছে। ভবনটিতে জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা এবং উন্নয়ন কৌশলের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুবিধা এবং প্রশস্ত লবি রয়েছে কারণ, এতে জয়িতা ফাউন্ডেশনের সদর দফতরও থাকবে।

জয়িতা আইকনিক টাওয়ারে চাইল্ড ডে কেয়ার সেন্টার, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, মহিলাদের জন্য জিমনেসিয়াম, মহিলা ও শিশুদের জন্য সুইমিং পুল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুড-কোর্ট এবং ক্যাফে রয়েছে। এছাড়া ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেস চালুু করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১লা ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ (পুরাতন) সড়কে এক বিঘা জমিতে ১৬৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।