বাংলাদেশে প্রতিবছর ১০ই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে এ বছর নয়টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গতকাল রোববার (১০ই ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি হয় আগারগাঁওয়ের রাজস্ব ভবনে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ও অন্য অতিথিরা পুরস্কার পাওয়া শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুন আল রশীদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন।
পুরস্কার পাওয়ার তালিকায় নয়টি প্রতিষ্ঠান। উৎপাদন খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্যবসায় শ্রেণিতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন লিমিটেড। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো বিকাশ লিমিটেড, তেজগাঁ ওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড।
কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন), ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান, নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমাদানের মতো বৈশিষ্ট্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানাসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।