অর্থ লিপি

২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ৬ শ্রাবণ ১৪৩৩

মার্জিন রুলস এখনো চূড়ান্ত নয়, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএসইসির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনীর ওপর সংশ্লিষ্ট সব পক্ষের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে। কমিশন জানিয়েছে, এটি একটি আইনগত ও নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও খসড়া সংশোধনী ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে কমিশনের কাছে মতামত, পরামর্শ অথবা আপত্তি পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ারবাজারে মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তন: খসড়া প্রকাশ করলো বিএসইসি

বিএসইসি জানায়, Securities and Exchange Ordinance, 1969 এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী কোনো বিধিমালা প্রণয়ন বা সংশোধনের আগে অংশীজনদের মতামত গ্রহণ একটি স্বাভাবিক ও বাধ্যতামূলক প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই খসড়া সংশোধনীটি জনমতের জন্য প্রকাশ করা হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রাপ্ত মতামত, পরামর্শ ও আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা পরিমার্জনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।

বিএসইসি আরও স্পষ্ট করেছে, বর্তমানে প্রকাশিত খসড়া সংশোধনীটি শুধু একটি প্রস্তাবনা, এটি কোনো চূড়ান্ত সংশোধনী নয়। তাই খসড়া বিধিমালাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুমান, অপব্যাখ্যা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন উল্লেখ করে, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রস্তাবিত সংশোধনীগুলো করা হয়েছে। এর উদ্দেশ্য হলো বিদ্যমান মার্জিন বিধিমালাকে আরও সহজ, বাস্তবসম্মত, ব্যবহারবান্ধব এবং কার্যকর করে তোলা।

বিএসইসি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব অংশীজন গঠনমূলক মতামত প্রদান করবেন। একই সঙ্গে গণমাধ্যমকে খসড়া সংশোধনী ও আইনগত প্রক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়ে কমিশন বলেছে, এতে বিনিয়োগকারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা উদ্বেগ সৃষ্টি হবে না এবং একটি বিনিয়োগকারীবান্ধব ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে সহায়ক হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।