রিচিতো ধানসিড়ি
এ ওনাদি রাজ্যে
মানুষ নিশ্চিত নিষ্ঠুর নির্বাসিত,
কোথায় বিশাল মুক্ত আকাশ!
দূষিত বিষাক্ত বাহুল্য
সুপ্রান?
নরকলোক ন্যূনতম মূল্যে অনর্থক চেষ্টা,
চেষ্টার জন্যই নয় চেষ্টা,
মানুষ মূলত ফেঁসে গেছে
স্বস্তির চেষ্টা নয়, এ বাচাঁরও চেষ্টা নয়, এ যেন মুক্তির চেষ্টা।
ধুলোর পৃথিবীতে তোমায় স্বাগত..
আগমনে অনর্থক কিন্তু নিশ্চিত লড়াইয়ের পরেও
জীবন হোক সুন্দর
ভালো থাকা হয় যেন,
ভালো থেকো ভালো রেখো।
পৃথিবীর সকল প্রাণীই সুখী না হয় হোক, তৃপ্ত হোক
রচিত শান্তি ‘রিচিতো ধানসিড়ি’র ও হোক।
বুকের মধ্যখানে বাস করে ধানসিঁড়ি ও বনলতা!
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts