অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর জন্য ৮৫ ব্রোকারেজ হাউজকে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর জন্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের ৮৫টি ব্রোকারেজ হাউসকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ বৃহস্পতিবারের সভায় এইসময়সীমা বেঁধে দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ২৯১টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২৪৪টি এরই মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালু করেছে। আর যেসব ব্রোকারেজ হাউস এখনো এই ধরনেরভসফটওয়্যার চালু করেনি, তাদের আগামী আগস্টের মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস চালুর সময়সীমা বেঁধে দিয়েছে বিএসইসি। এর মধ্যে ৬টিকে চলতি মাসের মধ্যে, ২৭টিকে ১৫আগস্টের মধ্যে এবং বাকিদের আগস্টের মধ্যে এই ধরনের সফটওয়্যার চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসইসির তালিকা অনুযায়ী, যে ৮৫টি ব্রোকারেজ হাউসকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে ৩৮টি সিএসইর সদস্যভুক্ত। বাকি ৪৭টি ডিএসইর সদস্যভুক্ত।

প্রেস বিজ্ঞপ্তিটি এবং কোন কোন ব্রোকারেজ হাউস তালিকায় আছে তা দেখতে ক্লিক করুন:

https://sec.gov.bd/press/Press_Release_03.07.2025.pdf

জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে শেয়ারবাজারে সমন্বিতব্যাক অফিস সফটওয়্যার বাবিওএস বা বসচালুর উদ্যোগ নেয় বিএসইসির তৎকালীন নেতৃত্ব। ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের শেয়ার অর্থের হিসাবসংরক্ষণ করা হয়। তাই সফটওয়্যারের মাধ্যমে যাতে বিনিয়োগকারীদের শেয়ার অর্থের হিসাবে কোনো গরমিল না হয়, সে জন্য সমন্বিত সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছিল বিএসইসি। গত বছরের মার্চের মধ্যে সব ব্রোকারেজ হাউসের এই সমন্বিত ব্যাক অফিসসফটওয়্যার চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়। এখন এসে বিএসইসি চূড়ান্ত সময় সীমানির্ধারণ করে দিয়েছে, যারা এখনো এই সফটওয়্যার চালু করেনি তাদের জন্য।

ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাব সংরক্ষণ করা হয়।সব ব্রোকারেজ হাউসগুলোতেই ব্যাক অফিস সফটওয়্যার আছে।আগে যার যার ইচ্ছেমতো বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করত।

বিনিয়োগকারীদের সুরক্ষার কথা বিবেচনা করে বিএসইসি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দিয়েছে।এই সফটওয়্যার বিএসইসির তত্বাবধায়নে থাকবে ।মূলত সফটওয়্যারের মাধ্যমে যাতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাবে কোনো গরমিল না হয়, সে জন্য সমন্বিত সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছে বিএসইসি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।