অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবমেরিন ক্যাবেল সাধারণ শেয়ার ইস্যু ও এমডি নিয়োগ ইস্যুতে ইজিএম করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল কোম্পানি লিমিটেড (BSCCL) সাধারণ শেয়ার ইস্যু ব্যবস্থাপনা পরিচালকের  নিয়োগ বিধি বিষয়ে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ঐ দিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২শে জানুয়ারি।

 

 

রিজিওনাল সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট, বাংলাদেশ’ (ইনস্টলেশন অ্যান্ডএস্টাবলিশমেন্ট অব সেকেন্ড সাবমেরিন কেবল সিস্টেম (এসএমডব্লিউ) ফর ইন্টারন্যাশনাল টেলিকমিউনেকেশনস ইন বাংলাদেশ) শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা ইকুইটি হিসেবে নিয়েছিল বিএসসিসিএল। অর্থের বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর জন্য অর্থ বিভাগের সম্মতি চেয়েছিল কোম্পানিটি।

গত সেপ্টেম্বরে প্রতি শেয়ার ৭৫ টাকা দরে ইস্যুর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পায় কোম্পানিটি। এর পরিপ্রেক্ষিতে মোট কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ার ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেয়ার ইস্যুর বিষয়টি  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে শেয়ার ইস্যুর বিষয়টি ইজিএমে শেয়ারহোল্ডারদের কাছে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে বিএসসিসিএল।

এছাড়া কোম্পানির নিয়োগবিধি অনুযায়ী বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তাকে সরকার মনোনীত করে এবং পরিচালনা পর্ষদ অনুমোদন নিয়োগ করে। এটি পরিবর্তন করে শেয়ারহোল্ডারদের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেয়ার বিধিটি ইজিএমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জানিয়েছে কোম্পানিটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।