অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সোনার দামে আগুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে সোনার দামে যেন আগুন লেগেছে, গতকাল রাতে ঢাকা শেয়ার বাজার ডট কমকে সম্প্রতি বিয়ে করতে যাওয়া এক যুবক আক্ষেপের সুরে বললেন, আর বুঝি বিয়াটাই করতে পারবনা। যুবক জানান আমার হবু বউয়ের সোনার খুব সখ কিন্তু যা মনে হচ্ছে আগামী রোজার ঈদের পরে হয়তো আরও অনেক দাম বেড়ে যাবে। এমনেই সংকটের মধ্যে আছি আবার এত দাম বাড়লে কি ভাবে স্বর্ণ কিনে দিব ভাবছি।

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

গত সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে—২২ ক্যারেট: ভরি ২,৩২,০৫৫ টাকা, ২১ ক্যারেট: ভরি ২,২১,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট: ভরি ১,৮৯,৮৯০ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ১,৫৬,৮৮১ টাকাদামে বিক্রি হবে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে— ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৯৪৯ টাকা, ২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৮৯৯ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ৩,৬৭৪ টাকা দামে বিক্রি হবে

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারের চাহিদার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত  ভ্যাট এবং বাজুস নির্ধারিত মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।