দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানায় হামলা ও আগুনের ঘটনায় অর্থনীতি সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
গতকাল সোমবার রাজধানীর এক হোটেলে তৈরী পোশাক খাত নিয়ে এক আলোচনায় তিনি বলেন, অর্থনীতি বাঁচাতে দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। কারখানায় নিরাপত্তা দেয়ার আহবান জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘নিরাপত্তা না পেলে দেশে বিনিয়োগ ও রপ্তানি কোনটি বাড়বে না।’
এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ থাকলে উৎপাদন হবে না। উৎপাদন না হলে রপ্তানি হবে না, রপ্তানি না হলে বেতনটা কোথা থেকে দেবে। এখন যদি সবাই বলেন নারী কর্মীদের চেয়ে পুরুষ কর্মীদের নিতে, কই কর্মসংস্থান তো কেউ করতেছে না। সহজে সবাই বলতেছে, প্রবৃদ্ধি উন্নয়ন, আমি এতো সহজে দেখি না।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।