অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

এইচএসবিসির মুনাফা অর্জনে রেকর্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি মুনাফা অর্জনে রেকর্ড করেছে । গতকাল বুধবার (২১শে ফেব্রুয়ারি) জানিয়েছে যে ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, আরও বেশি শেয়ার বাইব্যাক করা হবে। তবে ২০২৪ সালে অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে বলেও ব্যাংকটি আশঙ্কা করছে।

হংকং স্টক একচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে এইচএসবিসি জানিয়েছে, ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩ হাজার ৩০ কোটি ডলার। এক বছর আগে তাদের মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৭১০ কোটি ডলার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদের হার বেড়ে যাওয়ার কারণে এইচএসবিসি এই বিপুল মুনাফা অর্জন করেছে।

এইচএসবিসির কর–পরবর্তী মুনাফা ৮৩০ কোটি ডলার বেড়ে ২ হাজার ৪৬০ কোটি ডলারে পৌঁছেছে।

এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবসা করে এইচএসবিসি। যদিও তাদের মূল কার্যালয় লন্ডনে। ব্যাংকের প্রধান নির্বাহী নোয়েল কুইন বলেন, ‘২০২৩ সালে আমাদের রেকর্ড মুনাফা হওয়ায় আমরা ২০০৮ সালের পর এই প্রথম পুরো বছরের জন্য সবচেয়ে বেশি লভ্যাংশ দিতে পেরেছি।’

এইচএসবিসি আজ আরও জানিয়েছে যে তারা ২০০ কোটি ডলারের নিজস্ব শেয়ার কিনবে। গত বছর তারা তিন দফায় শেয়ার বাইব্যাক করেছিল। এসব শেয়ার মূল্য ছিল ৭০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর ফলে বিনিয়োগকারীরা ‘পুরস্কার’ পাচ্ছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।