মঙ্গলবার (২রা জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাপানের একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল বাহিনী।
এছাড়া ভূমিকম্পের জেরে জাপানে এক মিটার উঁচু সুনামির ঢেউয়ের আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের জেরে দেশটিতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।